ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের হাতে গ্রিন টেকনোলজির ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি তুলে দেয়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের 'এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার'। এর আওতায় যে কোনো ব্র্র্যান্ডের পুরোনো এসি বদলে গ্রাহকরা কিনতে পারছেন ওয়ালটনের পরিবেশবান্ধব ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির স্প্লিট, ক্যাসেট ও সিলিং টাইপ এসি। এক্সচেঞ্জ সুবিধায় গ্রাহকরা ওয়ালটনের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইনভার্টার এসি ক্রয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন। সম্প্রতি রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত 'এসি এক্সচেঞ্জ কার্নিভাল' শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সেসময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, মো. তানভীর রহমান (ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার), জোহেব আহমেদ (চিফ মার্কেটিং অফিসার), ফিরোজ আলম (হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক) প্রমুখ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
