সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 'বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬' পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার নেতৃত্ব দিয়ে এ খাতে অবদান রাখায় তাকে 'চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স) ২০২৬' ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। ২২ ও ২৩ নভেম্বর ঢাকার লা মেরিডিয়ানে অনুষ্ঠিত 'দশম লিডারশিপ সামিট'-এর অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এ আসরে ২২টি ক্যাটাগরিতে ২৩ জন শীর্ষ কর্পোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়। দেশের কর্পোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্ব, উদ্ভাবন ও সাফল্যের স্বীকৃতি দিতে এ সম্মাননা দেওয়া হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
