জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনায় এআই ব্যবহারের উপর গুরুত্বারোপ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

'বাংলাদেশে জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা' শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এমএ লতিফ মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টো এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কানাডিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ, ইউনিভার্সিটি অফ টরন্টোর ভেক্টর ইনস্টিটিউট এবং 'পেল ব্লু এআই' কর্মশালা আয়োজনে সহায়তা করছে। ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান বিএম রাব্বী হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন বক্তব্য রাখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি