অগ্রণী ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অগ্রণী ব্যাংক পিএলসির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদকে (Noor Mohammed) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ (Syed Abu Naser Bukhtear Ahmed)। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১০৪২তম সভায় চেয়ারম্যান তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় ব্যাংকের পরিচালক মুজাফফর আহম্মদ; এফসিএমএ, মো. ফজলুল বারী, মো. সাঈদ কুতুব, মো. আসাদুজ্জামান ও হোসনে আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নূর মোহাম্মদ গত সোমবার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি