চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৯

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ নভেম্বর পরিচালিত অভিযানে নিয়মিত মামলায় ৮১ জন, পূর্ববর্তী মামলায় ৯০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন পরোয়ানামূলে ১১২ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে মাদক মামলায় ৭৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৩৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছে ১১৪ জনকে। এসব অভিযানে ৫ হাজার ৫৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ কেজি ৪৭০ গ্রাম গাঁজা ও ১৬২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ২৯টি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।