বিএমইউকে একটি বাস দিল পূবালী ব্যাংক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, সহজ ও গতিশীল করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে 'স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের জন্য উপহার হিসেবে একটি বাস হস্তান্তর এবং পূবালী ব্যাংকের 'সেলফ সার্ভিস সেন্টার'-এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি