মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সহকারী মুফতি, মারকাজুশ শাইখ আরশাদ আল-মাদানি মানিকনগর, ঢাকা

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রশ্ন : অপবিত্র অবস্থায় কম্পিউটার বা মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা যাবে কি?

উত্তর : অপবিত্র অবস্থায় যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে কোরআন তেলাওয়াত শোনা যাবে; তবে মুখে মুখে কোরআন তেলাওয়াত করা যাবে না। (রদ্দুল মুহতার : ১/৩৪৬, ফতোয়ায়ে আলমগিরি : ১/৩৮)।

প্রশ্ন : কবরস্থানে মসজিদ নির্মাণ করা ও সেখানে নামাজ পড়া যাবে কি?

উত্তর : যদি কবরস্থানে মৃতদের দাফন করা হয় এবং দাফনের জন্য এই মাজারের প্রয়োজন হয়, তবে সেখানে মসজিদ নির্মাণ করা যাবে না। তবে যদি কবরস্থানে দাফন চলতে না থাকে এবং দাফনের জন্য সেই জমির প্রয়োজন না হয়, তাহলে সেখানে মসজিদ নির্মাণে সমস্যা নেই। আর সে মসজিদে নামাজ পড়া যাবে। (ফতোয়ায়ে মাহমুদিয়া : ১৫/৩৫৩, আল বাহরুর রায়েক : ৫/২১৫)।

প্রশ্ন : একজন মুসলমানের ওপর কখন নামাজ ফরজ? প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছুটে যাওয়া নামাজ কখন কীভাবে কাজা করতে হবে?

উত্তর : প্রাপ্তবয়স্ক হলেই মুসলমানের ওপর নামাজ ফরজ হয়ে যায়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছুটে যাওয়া সব নামাজের হিসেব করতে হবে। এর প্রকৃত গণনা করা কঠিন। তাই একটি অনুমান করে নিতে হবে। প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আলাদা বাক্স তৈরি করে নামাজগুলো আদায় করা শুরু করতে হবে। সূর্যোদয়, দ্বিপ্রহর ও সূর্যাস্তের সময় ছাড়া অন্য যেকোনো সময় কাজা নামাজ আদায় করা যাবে। তবে সম্ভব হলে প্রতিদিনের ফরজ নামাজের সঙ্গে অন্তত এক ওয়াক্তের কাজা নামাজ আদায় করা ভালো। (ফতোয়ায়ে আলমগিরি : ১/১৩১, রদ্দুল মুহতার : ৯/২২৫)।