জনতা ব্যাংকের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত ২৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স (ব্যাচণ্ড১৫/২০২৫) শীর্ষক প্রশিক্ষণ কোর্স গত মঙ্গলবার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংক পিএলসির ৫০ জন সিনিয়র অফিসার অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জানতা ব্যাংক স্টাফ কলেজের নির্বাহী ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি