বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা পাবেন আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও কর্মীরা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের মধ্যে স্বাস্থ্যসেবাবিষয়ক একটি বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন- মো. মনিতুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার, মো. রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস, কেএআরএম মোস্তফা কামাল, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব এইচআর অ্যান্ড লজিস্টিকস। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন মুরাদ হোসেন খান, নির্বাহী পরিচালক, শহীদুল আলম রিপন, জেনারেল ম্যানেজার, মাসুদ খান, ডেপুটি জেনারেল ম্যানেজারসহ উভয় প্রতিষ্ঠানে শীর্ষস্থানীয় কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি