যশোরে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
অগ্রণী ব্যাংক পিএলসির খুলনা সার্কেলের অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং জেলা পর্যায়ের শাখা প্রধানদের নিয়ে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার যশোর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এ সময় ব্যবস্থাপনা পরিচালক শ্রেণিকৃত ঋণ আদায়ের ধারা অব্যাহত রাখার পাশাপাশি সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ ও অগ্রণী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে সবাইকে নির্দেশনা প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. ইখতিয়ার উদ্দিন ও উপ-মহাব্যবস্থাপক সমর কুমার রায়। সম্মেলনের সভাপতিত্ব করেন যশোর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রোকন উদ্দীন।
