তরুণদের কর্মসংস্থান ও নতুন ব্যবসা প্রসারে ইউসিবির প্রশিক্ষণ
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ এর আওতায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগিতায় সম্প্রতি মানিকগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তাদের আধুনিক ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, বাজার বিশ্লেষণ, ডিজিটাল মার্কেটিং, উদ্ভাবনী ব্যবসা পরিকল্পনা প্রণয়নসহ উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মুস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আইয়ুব আলী। এছাড়াও ইউসিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
