মেঘনা ব্যাংকের খুলনা অঞ্চলে এএমএল এবং সিএফটি প্রশিক্ষণ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ব্যাংক খাতে মানিলন্ডারিং প্রতিরোধ জোরদার ও জঙ্গি অর্থায়ন বন্ধে সচেতনতা বাড়াতে সম্প্রতি মেঘনা ব্যাংকের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে এএমএল প্রশিক্ষণ-২০২৫ আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই প্রশিক্ষণটি পরিচালনা করেছেন, মোহাম্মদ মোক্তার হোসেন, অতিরিক্ত পরিচালক, বিএফআইইউ এবং শাহালম কাজী, যুগ্ন-পরিচালক, বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংক। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মেঘনা ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান জনাব রাশেদুল আলম ও উপ-প্রধান মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন পারভেজ। প্রশিক্ষণের উদ্দেশ ছিল ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর নির্দেশিকার মোতাবেক মানিলন্ডারিং প্রতিরোধ কার্যক্রম, সন্দেহজনক আর্থিক কার্যক্রম ও লেনদেন সনাক্তকরণ এবং রিপোর্ট করার ক্ষেত্রে অধিকতর সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি