দেশের সেরা সিইও নির্বাচিত হয়েছেন আইপিডিসির রিজওয়ান দাউদ সামস

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)-ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার ২০২৫’ পুরস্কার পেয়েছেন। ‘বার্ষিক ১০০-৪৯৯ কোটি টাকা ব্যবসায়িক রাজস্ব অর্জন’ ক্যাটাগরিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সি-সুইট অ্যাওয়ার্ডস-এর পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। রিজওয়ান দাউদ সামস ২০২২ সাল থেকে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির নেতৃত্ব দিচ্ছেন। তার দূরদর্শী নেতৃত্ব ও পরিকল্পনার জন্যই তিনি এ স্বীকৃতি পেয়েছেন। তার সময়ে আইপিডিসি আরও আধুনিক, গ্রাহকবান্ধব ও অগ্রসর চিন্তার আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ডিজিটাল সেবা, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং সবার জন্য সহজ আর্থিক সমাধান নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কৃতিত্বও তার নেতৃত্বেরই ফল। তার নেতৃত্বে আইপিডিসি তাদের সেবা ও কাজের পরিধি আরও বাড়িয়েছে, আর্থিক অবস্থাও আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। পাশাপাশি টেকসই, নৈতিক ও সমাজবান্ধব অর্থায়নে প্রতিষ্ঠানের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে। তাদের কাজের ধরন আইপিডিসির কর্মপরিবেশকে আরও বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক করেছে। এতে কর্মীদের মধ্যে নতুন ভাবনা, একসঙ্গে কাজ করা এবং সঠিক লক্ষের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়েছে। এর ফলেই আইপিডিসি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও স্থায়ী অবদান রাখতে পারছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি