সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময়
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক দল নিরবিচ্ছিন্ন ব্যাংকিং অপারেশন সংক্রান্ত বিষয়ে আলোচনার লক্ষ্যে শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মে শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের সঙ্গে ব্যাংকের অপারেশনাল কার্যক্রমকে নির্বিঘ্ন ও গতিশীল করতে করণীয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন প্রশাসক দল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. সালাহ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রাশেদুল ইসলাম এবং ড. মোহাম্মদ বজলুল করীম। এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন, ব্যাংকের সব শাখার ব্যবস্থাপক ও উপ-শাখাসমূহের ইনচার্জরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
