ডেসকো পরিচালনা পর্ষদের সভা

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) পরিচালনা পর্ষদের ৫১৯তম সভা গত বুধবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম। সভায় ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অব.), পরিচালনা পর্ষদের পরিচালকরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ডেসকোর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি