টেলিটক নিয়ে এলো বাটন ফোনে স্মার্টফোনের সুবিধা

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল বৃহস্পতিবার টেলিটক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী উদ্বোধন করলেন ‘বাটন ফোনে স্মার্টফোনের সুবিধা’- শীর্ষ প্রযুক্তির সমন্বয়ে তৈরি নতুন ৪জি ক্লাউড ঠড়খঞঊ হ্যান্ডসেট বান্ডল অফার। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকসহ টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই টেলিটক গ্রাহকদের সাশ্রয়ীমূল্যে পণ্য ও সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় টেলিটক নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে স্মাটফোনের সুবিধা সম্বলিত ‘৪জি ক্লাউড ঠড়খঞঊ হ্যান্ডসেট বান্ডল অফার। উক্ত অফারের আওতায় গ্রাহক মাত্র ২৪৯৯/­- পাচ্ছে সিমসহ ৪ জি ক্লাউড হ্যান্ডসেট। এই সেবাটির মাধ্যমে গ্রাহক পাচ্ছেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক উপভোগ করার সূবর্ণ সুযোগ। সঙ্গে ট্যাগিং অফার হিসেবে ৭ দিন মেয়াদে ২ জি ডাটা একদম ফ্রি। এছাড়া, মাত্র ৪৯ টাকায় ২৫ মিনিট+১০ এসএমএস ও ২ জিবি এবং ৮৯ টাকায় ৫০ মিনিট+২০ এসএমএস ও ৫ জিবির আকর্ষণীয় ২টি বান্ডল অফার যার মেয়াদ যথাক্রমে ১৫ দিন ও ৩০ দিন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি