অগ্রণী ব্যাংকের সঙ্গে মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেডের চুক্তি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

অগ্রণী ব্যাংক পিএলসির বিদ্যমান ইসলামী ব্যাংকিং সফটওয়্যারের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক ফিচারসমৃদ্ধ কোর ব্যাংকিং সফটওয়্যার অনধনরষ ঘএ বাস্তবায়নের জন্য মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেডের সঙ্গে অগ্রণী ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহমুদ হোসেইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় অগ্রণী ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং উইন্ডো সম্প্রসারণ কর্মসূচির মাধ্যমে ইসলামী ব্যাংকিং কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে বিদ্যমান ৬০টি উইন্ডো থেকে দেশের সব শাখায় ইসলামী ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি গ্রাহক সেবার মান আরও উন্নত হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
