ঢাকা ব্যাংক এবং রবি আজিয়াটার উদ্যোগে ভিসা ক্রেডিট কার্ডের যাত্রা শুরু
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশি বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক পিএলসি এবং দেশের অন্যতম ডিজিটাল কানেক্টিভিটি পার্টনার রবি আজিয়াটা পিএলসি যৌথভাবে ‘রবি এলিট’ গ্রাহকদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে। গত রোববার ঢাকার একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ, রবি আজিয়াটার সিইও ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ শাতারা এবং ভিসার (ঠওঝঅ) বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ বলেন, ‘প্রযুক্তিভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে ঢাকা ব্যাংক সব সময়ই অগ্রগামী। এরই ধারাবাহিকতায় রবি এবং ভিসার সঙ্গে আমাদের এই পথচলা। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও বেশি গ্রাহককে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
