নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং পুরোপুরি বন্ধ হবে না : ইসি সচিব
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হচ্ছে না। তবে মোবাইল ব্যাংকিংয়ের সীমা নির্ধারণ করে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ব্যাংকিং নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘মোবাইল ব্যাংকিংয়ের বিষয়ে আমরা কথা বলেছি। মোবাইল ব্যাংকিং সেবা এবার পুরোপুরি বন্ধ আমরা করব না। তবে লিমিট করা হবে।’ বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, সিআইডি, বিকাশ, রকেট নগদ ও উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তারা। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভোট কেনাবেচার হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের মোবাইল ব্যাংকিং নাম্বার সংগ্রহের তথ্য ছড়িয়ে পড়ছে।
