গভর্নমেন্ট সিকিউরিটিজ ট্রেডিংয়ে শীর্ষে ব্র্যাক ব্যাংক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে ব্যাংকটি ধারাবাহিকভাবে পর পর চার বছর শীর্ষস্থান অর্জন করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে ব্র্যাক ব্যাংকের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৭.০৩-তে, যা পূর্ববর্তী বছরে ছিল ১৩.৩৯ শতাংশ। এর ফলে ব্যাংকটির শক্তিশালী অবস্থান আরও মজবুত হয়েছে। ব্র্যাক ব্যাংকের এই লক্ষ্যণীয় পারফরমেন্সের পেছনে রয়েছে ব্যাংকটির শক্তিশালী ক্যাপিটাল বেস, উন্নত তারল্য ব্যবস্থাপনা, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং উন্নত ডিজিটাল ট্রেজারি অবকাঠামোতে অব্যাহত বিনিয়োগের ভূমিকা। এই অর্জনের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, এই মাইলফলকটি শ্রেষ্ঠত্ব অর্জন, মার্কেট ইনসাইট এবং দেশের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে শক্তিশালী করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। শুদ্ধাচার, দ্রুততা এবং উদ্ভাবনের মাধ্যমে ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের আস্থা ও পেশাদারিত্বের সঙ্গে সর্বোচ্চ মানের সেবা দিতে পেরে আমরা গর্বিত। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
