ট্রাস্ট ব্যাংক ও পিকেএসএফের মধ্যে চুক্তি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের প্রান্তিক অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিক আর্থিক সেবায় প্রবেশ সহজ করতে ক্রেডিট এনহান্সমেন্ট স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি ও পল্লী কর্মণ্ডসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে। চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, ‘এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিক ঋণ প্রাপ্তিকে সহজ করবে এবং ব্যবসা সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি করবে।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
