বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন তাসকিন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের এক পর মাইলফলক অর্জন করে চলেছে বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। এরইমধ্যে এসিতে স্মার্ট এআই, এআই ডক্টর, হিউমিডিটি মনিটরিং, সোলার হাইব্রিড, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার, অফলাইন ভয়েস কন্ট্রোল সিস্টেমের মত আইওটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ উদ্ভাবনী সব ফিচার সংযোজনের মাধ্যমে স্মার্ট এসি উৎপাদনে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ওয়ালটন। স্মার্ট এআই বেজড ওইসব উদ্ভাবনী প্রযুক্তি একত্রে সংমিশ্রন ঘটিয়ে ওয়ালটন এবার বাজারে ছেড়েছে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ স্মার্ট এসি।
সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন এসি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, রেসিডেন্সিয়াল এসি আরঅ্যান্ডআই (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) সেন্টারের প্রধান আরিফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ওয়ালটন এসির সিবিও তানভির রহমান বলেন, এসির ব্যবহার আরও আরামদায়ক ও স্মার্ট করে তোলার লক্ষ্যে ওয়ালটন এসিতে প্রতিনিয়ত আইওটি ও স্মার্ট এআই সমৃদ্ধ অত্যাধুনিক সব ফিচার সংযোজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন মডেলের এসিতে ব্যবহার করা হয়েছে সোলার হাইব্রিড সিস্টেম, হিউমিডিটি মনিটরিং, অফলাইন ভয়েস কন্ট্রোল, এআই প্রযুক্তি ও ফিচার। ওয়ালটনের উদ্ভাবিত এসব উৎকর্ষ প্রযুক্তি এরইমধ্যে প্যান্টেন্ট সনদ অর্জন করায় স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ওয়ালটন এসির ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়েছে। সেইসঙ্গে আন্তর্জাতিক বাজারে ওয়ালটন এসির প্রতিযোগিতা সক্ষমতাকেও আরও বাড়িয়ে তুলেছে। বিশ্বে উদ্ভাবনী ও উৎকর্ষ প্রযুক্তির স্মার্ট ও হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আরেকবার প্রমাণ করল ওয়ালটন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
