গুগল পে সেবা চালু করল ব্র্যাক ব্যাংক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ভিসা ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য গুগল পে সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই সেবার মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে দেশ ও বিদেশে দ্রুত, নিরাপদ ও কন্টাক্টলেস লেনদেন করা যাবে। এখন থেকে ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডহোল্ডাররা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে দেশ-বিদেশের লক্ষাধিক গুগল পে সাপোর্টেড মার্চেন্ট পয়েন্টে সহজেই পেমেন্ট করতে পারবেন। এই সুবিধা চালুর ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের জন্য আর আলাদা করে ফিজিক্যাল কার্ড বহন করতে হবে না। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রাহকরা পাবেন লেনদেনে বাড়তি স্বাধীনতা ও সুবিধা। গুগল পে অ্যাডভান্সড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে গ্রাহকের কার্ডের তথ্য কখনোই মার্চেন্টের সঙ্গে শেয়ার হয় না। ফলে, প্রতিটি লেনদেন থাকে সর্বোচ্চ নিরাপত্তা। শক্তিশালী এই নিরাপত্তাব্যবস্থা বিশ্বজুড়ে গুগল পে-কে একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সল্যুশন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
