দ্য ওয়েস্টিন ঢাকার সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

রমজান মাসজুড়ে ক্রেডিট কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের লক্ষে দ্য ওয়েস্টিন ঢাকার সঙ্গে একটি ব্র্যান্ডিং চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। চুক্তির আওতায় ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা রমজান মাসে দ্য ওয়েস্টিন ঢাকায় বিশেষ বুফে ইফতার অফার, টেক অ্যাওয়ে ইফতারে আকর্ষণীয় ছাড়সহ আরও নানাবিধ সুবিধা উপভোগ করবেন। দ্য ওয়েস্টিন ঢাকার সেলস্ অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মামুনুর রহমান সুমন এবং ব্যাংক এশিয়ার হেড অফ কার্ডস, এডিসি অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং জিশান আহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই পার্টনারশিপ গ্রাহকদের জন্য রমজান মাসে প্রিমিয়াম অফারসহ উন্নত সেবা প্রদানে ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
