আজ থেকে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আজ বুধবার থেকে তিনদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। তিনি জানান, আগামী শুক্রবার সাপ্তাহিক ছুটি। আর সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এবং আগামী ১৪ ফেব্রুয়ারি (শনিবার) থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু হবে।
সোনামসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনের জন্য দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন বন্ধ থাকবে মাত্র ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এছাড়া, অন্যান্য দিনে আগের মতোই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।
