ডিজিটাল গতি আনতে প্রজেক্ট টুমরোর সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ডিজিটাল ফিন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন জোরদার এবং গ্রাহক অনবোর্ডিং প্রক্রিয়া সহজ করতে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (GgIBD) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উদ্ভাবনী আর্থিক পরামর্শ সেবা ও প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া সংযুক্ত করে দেশের বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য আনুষ্ঠানিক আর্থিক সেবায় প্রবেশাধিকার সস্প্রসারণে কাজ করবে কমিউনিটি ব্যাংক। চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের কৌশলগত আর্থিক পরামর্শক ও ডিজিটাল সল্যুশন পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেড। এর মাধ্যমে গ্রাহক অনবোর্ডিং প্রক্রিয়া সহজ ও ডিজিটাল করা, অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের কাঠামো শক্তিশালী করা এবং আধুনিক ডিজিটাল ফিন্যান্সিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে সেবার দক্ষতা বৃদ্ধি করা হবে। এই উদ্যোগ গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন, দ্রুত সেবা প্রদান এবং আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
