রোজায় পাঁচ পণ্য বিক্রি করবে টিসিবি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বছর ঘুরে আবারও চলে এসেছে রমজান। নির্বাচনের পরপরই শুরু হতে যাচ্ছে রোজা। এ উপলক্ষে দেশব্যাপী ট্রাকে পণ্য বিক্রি (ট্রাকসেল) করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত মঙ্গলবার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তুকি মূল্যে সারা দেশে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।
টিসিবি সূত্রে জানা গেছে, রমজান মাস শুরু হওয়ার আগের দিন থেকে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হতে পারে। নিয়মিত পণ্য ভোজ্যতেল, ডাল ও চিনির পাশাপাশি এ বছরও ছোলা ও খেজুরও বিক্রি করবে টিসিবি। ট্রাকসেলে পণ্য বিক্রির তারিখ, সময়, পরিমাণ ও মূল্য পরে জানানো হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
