সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা বাড়ল
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সুযোগ পাবে ৬১ প্রতিষ্ঠান। ৮ ফেব্রুয়ারি আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে চিঠি পাঠিয়ে সময় বাড়ানোর কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে আলাদা করে এ চিঠির অনুলিপি দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা শেষ হয়েছিল। প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এখন সময় বাড়ানো হলো। সুগন্ধি চাল রপ্তানির শর্ত হিসাবে চিঠিতে বলা হয়েছে, প্রতি কেজি চালের রপ্তানি মূল্য হতে হবে কমপক্ষে ১ দশমিক ৬০ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি চালের দাম পড়বে ১৯৫ টাকা।
