ঢাকার মনিপুরী পাড়ায় ব্র্যাক ব্যাংকের উপশাখা চালু
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকার মনিপুরী পাড়ায় একটি নতুন উপশাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে ব্যাংকটির উপশাখার সংখ্যা দাঁড়িয়েছে ১১৬-তে। সম্প্রতি তেজগাঁওয়ের ১৪৫, মনিপুরী পাড়া, জেডিপিসি ভবনে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) একেএম তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকার এ ব্যস্ততম এলাকাটি মনিপুরী জাতিগোষ্ঠী, আবাসিক এলাকা ও ক্রমবর্ধমান ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সুপরিচিত। ফলে, ব্র্যাক ব্যাংকের এই উপশাখার মাধ্যমে বৈচিত্র্যময় এই গ্রাহকশ্রেণি আরও সুবিধাজনক ও উন্নত ব্যাংকিং সেবা উপভোগ করবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
