প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইমএকাডেমিয়া’র উদ্যোগে সম্প্রতি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও গাকৃবি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের আর্থিক জ্ঞান সংযুক্ত করে ভবিষ্যৎ-প্রস্তুত তরুণ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখ্য, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার ব্যবধান দূর করার লক্ষ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ শিক্ষাখাত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য একটি কাস্টমাইজড সেবা প্ল্যাটফর্ম। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনরা ব্যবহারিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। এ উদ্যোগ শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি, নেতৃত্ব বিকাশ এবং ইন্ডাস্ট্রির একাডেমিয়া সহযোগিতা জোরদারে বিশেষ গুরুত্ব প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরীফ রায়হান, পিএইচডি এবং অধ্যাপক ড. জীবন চন্দ্র দাস। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি