বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ডে টাকা দিল ন্যাশনাল ব্যাংক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন ও পরিচালনায় অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের নিকট মোট ৩ কোটি ৬৮ লক্ষ ৮ হাজার ১৯৯ টাকা পরিমাণের একটি পেমেন্ট অর্ডার গত শনিবার হস্তান্তর করেছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওয়াদ মোস্তফা, ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খানের কাছ থেকে উক্ত পেমেন্ট অর্ডারটি গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ন্যাশনাল ব্যাংকের সিআরএম (এমএসএমই) বিভাগের প্রধান মো. মোরশেদ কামাল। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
