উত্তরা ব্যাংকের ৫০তম উপশাখার উদ্বোধন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

উত্তরা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আলী সামনুন গতকাল সোমবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শমশেরনগরে ব্যাংকের ৫০তম ‘শমশেরনগর উপশাখা’র শুভ উদ্বোধন করেন। উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (সিলেট অঞ্চল) মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
