সাবেক মন্ত্রী নুরুজ্জামানসহ চারজনের আয়কর নথি জব্দ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি মামলা চলমান থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ চারজনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আয়কর নথি জব্দ হওয়া অপর আসামিরা হলেন- ময়মনসিং-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ, চাপাইনবয়াবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদের মর্জিদা ওয়াদুদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আবুল হাসেম (হাসু)। গতকাল বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।