ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ও এন্টি মানি লন্ডারিং ডিভিশনের যৌথ উদ্যোগে গত সোমবার ‘Prevention of Money Laundering with Special Emphasis on Trade-Based Money Laundering (TBML) and Credit-Backed Money Laundering (CBML)’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন ডিভিশন ও শাখা থেকে কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নীতিমালা যথাযথ অনুসরণ এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিয়মিত ও সময়োপযোগী প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে এবং ব্যাংকের সুশাসন কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ জুবায়ের আহমদ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
