বেজা ও এমইপি গ্রুপের মধ্যে জমি লিজ চুক্তি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের (MEP Hi-Tech Industrial Park Limited) মধ্যে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড), মিরসরাই, চট্টগ্রামে একটি আধুনিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন শিল্প স্থাপনের লক্ষ্যে ভূমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড এমইপি গ্রুপের একটি প্রতিষ্ঠান যা ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রায় ২০০০ করপোরেট ক্লায়েন্ট-বেইস রয়েছে এবং দেশব্যাপী ১০০০-এর বেশি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে। Mohammadi Electric Wire & Multi Products (MEP) Ltd., MEP Fan Ltd., MEP Energy Saving Lamps Industries Ltd., MEP Polymer Industries Ltd., Chaklader Shipping Lines Ltd., MEP Light Industries Ltd., MEP Printing and Packaging Industries, MEP Ago Limited -সহ এমইপি গ্রুপের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। বিভিন্ন মডেলের সুইচ-সকেট, কেবল (ডোমেস্টিক, এইচটি, এলটি), কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প বা এনার্জি সেভিং ল্যাম্প, এলইডি লাইট, ফ্যান, পিভিসি পাইপসহ আরও বহু বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য বাজারে এনে প্রতিষ্ঠানটি বাংলাদেশে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক খাতে সুনামের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটি এনএসইজেডে প্রায় ১০ একর জমিতে একটি অত্যাধুনিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ক্লাস্টার বা শিল্প কারখানা স্থাপন করবে। প্রস্তাবিত প্রকল্পে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে, যা সম্পূর্ণ দেশীয় বিনিয়োগ। শিল্প প্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
