মধুমতি ব্যাংক ‘বাইপাইল এজেন্ট পয়েন্ট’-এর যাত্রা শুরু
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং পয়েন্টের মাধ্যমে ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করাসহ সেবাবঞ্চিত জনগোষ্ঠীকে ক্রমান্বয়ে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসছে মধুমতি ব্যাংক। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন বাইপাইলের করিম সুপার মার্কেটে গত বুধবার মধুমতি ব্যাংক আশুলিয়া শাখার নিয়ন্ত্রণাধীন ‘বাইপাইল এজেন্ট পয়েন্ট’-এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এজেন্ট পয়েন্টের শুভ উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ফাহমিদা সাইদ সাকী, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. সফিকুর রহমান, এফভিপি ও হেড অব এজেন্ট ব্যাংকিং সুমন রায়, এভিপি ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এসএম আরিফুর রহমান, আশুলিয়া ব্রাঞ্চ ম্যানেজার মুহাম্মদ আবদুল গফফার, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সাভার উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
