ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা নিয়ে ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই কার্ডে কেনাকাটায় গ্রাহকরা সাশ্রয়-সুবিধা উপভোগ করার পাশাপাশি লাইফস্টাইল ও ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটিও উপভোগ করবেন। দৈনন্দিন লেনদেনকে আরও আনন্দময় করতে বিশেষভাবে ডিজাইনকৃত এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা রিটেইল, গ্রোসারি, হেলথকেয়ার এবং ওয়ালেট-সংক্রান্ত ট্রানজ্যাকশনে বছরে সর্বোচ্চ ৮,৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। নতুন ইস্যুকৃত প্রাইমারি কার্ডহোল্ডাররা দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট, যেমন: পিকাবু, আর্টিসান, গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং চালডাল থেকে ওয়েলকাম ভাউচার পাবেন। কার্ড ইস্যুর প্রথম তিন মাসে গ্রাহকরা পিওএস, কিউআর এবং ই-কমার্স লেনদেনে মাসিক সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

এছাড়াও এই কার্ডের মাধ্যমে বিকাশ ওয়ালেট ট্রান্সফার প্রসেসিং ফিতে ১ শতাংশ ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা স্বপ্ন, মীনা বাজার, আগোরা এবং ইউনিমার্টে কেনাকাটায় মাসিক ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি লাজ ফার্মা, তামান্না ফার্মেসি এবং আরোগ্যতে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত খরচেও মাসিক ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধ পাবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি