আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রমাদান রেমিট্যান্স ক্যাম্পেইন উদ্বোধন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পবিত্র রমজান মাস উপলক্ষে প্রবাসী রেমিট্যান্স গ্রাহকদের উৎসাহিত ও সম্মানিত করতে ‘রমাদান রেমিট্যান্স ক্যাম্পেইন- ২০২৬’ শুরু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় রেমিট্যান্স গ্রাহকরা মোটরসাইকেল, ল্যাপটপ, রেফ্রিজারেটর ও স্মার্টফোনসহ আরও আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন। রেমিট্যান্স ক্যাম্পেইন আগামী ২০ মার্চ পর্যন্ত ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে পরিচালিত হবে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেন, এসএম আবু জাফর, এসইভিপি মোহাম্মদ আব্দুল মুবিন এবং ইভিপি মীর মো. হাসানুল জাহেদ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মো. রাফাত উল্লা খান বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং তাদের পাঠানো রেমিট্যান্স জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
