শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। গত শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহামিনা আখতার ও হাসান তানভীর উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া, মো. মঈন উদ্দিন মাসুদ, তানভীর হাসনাইন মঈন, আবু নাসের মোহাম্মদ মাসুদ ও সালামুন নেছাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। রূপালী ব্যাংক জিয়া পরিষদ, কর্মচারী সংঘ সিবিএ এবং গাড়িচালক কল্যাণ সমিতির পক্ষ থেকেও কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি