সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি)-এর ৪১তম সভা গতকাল সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমটির চেয়ারম্যান এবং ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। সভায় অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, ব্যাংকের মাঠ পর্যায়ের সব জেনারেল ম্যানেজারসহ এসএমটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় এমডি অ্যান্ড সিইও ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি