ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকালের মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি মাল্টাভিত্তিক বিশ্বখ্যাত ইলেকট্রনিক মানি ইনস্টিটিউশন (ঊগও) ডি-লোকাল লিমিটেডের সঙ্গে রেমিট্যান্স সার্ভিস চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন একটি রেমিট্যান্স মার্কেটের দ্বার উন্মোচিত হলো বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি গত বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ফিতা কেটে রেমিট্যান্স সার্ভিসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডি-লোকাল লিমিটেডের কান্ট্রি ম্যানেজার (এপিএসি) শায়ন ত্রিপুরা, ট্রেজারি ম্যানেজার ভাস্কর মান্না, সিনিয়র ট্রেজারার সঞ্জয় শাহতানি, ট্রেজারার জায়নাব জাহিদ, পে-আউট অ্যাসোসিয়েট সাগর গঙ্গাশেঠি এবং এইচএম বাকি বিল্লাহ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি