ডিপোজিট অর্জনের মাইলফলক উদযাপন করেছে মধুমতি ব্যাংক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

১০ হাজার কোটি টাকার ডিপোজিট মাইলফলক অর্জন করেছে মধুমতি ব্যাংক পিএলসি। গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সাফল্য উদযাপন করা হয়। মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ফাহমিদা সাইদ সাকী, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. সফিকুর রহমান, ইভিপি ও হেড অব ট্রেজারি ডিভিশন বিশ্বাস আরিফুর রহমান, এসভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ নূরে আলম, ভিপি ও হেড অব কমন সার্ভিসেস ডিভিশন এসএম শাহীন ইকবাল, ভিপি ও হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিভিশন মো. মসিউর আলম মোল্লা, এভিপি ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এসএম আরিফুর রহমান এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে ডিপোজিট সংগ্রহে ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি, গ্রাহক আস্থা এবং সুশাসনভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
