মধুমতি ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের মধ্যে চুক্তি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মধুমতি ব্যাংক পিএলসি এবং আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের মধ্যে একটি চুক্তি গত রোববার ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম এবং আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের চেয়ারম্যান এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক) কে মাহমুদ সাত্তার স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট ও ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি