মধুমতি ব্যাংক ও ইউনিট্রেন্ড লিমিটেডের মধ্যে চুক্তি

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মধুমতি ব্যাংক পিএলসি এবং ইউনিট্রেন্ড লিমিটেড (অ্যাফিলিয়েটেড উইথ ম্যাকক্যান ওয়ার্ল্ডগ্রুপ) এর মধ্যে একটি চুক্তি গত রোববার ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম এবং ইউনিট্রেন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিয়েটিভ চিফ মুনীর আহমেদ খান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায়, ইউনিট্রেন্ড লিমিটেড মধুমতি ব্যাংক পিএলসিকে সমন্বিত সৃজনশীল সহায়তা প্রদান করবে। এর মধ্যে ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন ডেভেলপমেন্ট, কর্পোরেট ও ব্র্যান্ড কমিউনিকেশন, ডিজিটাল কনটেন্ট, বিজ্ঞাপন ও সমন্বিত মার্কেটিং কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে কৌশলগত ব্র্যান্ড কমিউনিকেশন পার্টনার হিসেবে ইউনিট্রেন্ড লিমিটেড দীর্ঘদিন ধরে একটি প্রতিষ্ঠিত নাম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি