পূবালী ব্যাংকের এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পূবালী ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এই সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা- আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, মহাব্যবস্থাপক ও চিফ রিস্ক অফিসার মো. মনজুরুল ইসলাম মজুমদার। উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ঝুঁকি শনাক্তকরণ এবং প্রশমনের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য ব্যাংকে ঝুঁকি ও সম্মতি সংস্কৃতি তৈরির জন্য ঝঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ এবং আইসিসির স্বাধীনতার উপরও জোর দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি