ক্রেতাদের হাতে তুলে দেওয়া হলো বিওয়াইডি সিলায়ন ৫

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রি-অর্ডার করা ক্রেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দিয়ে আয়োজনটি শেষ হয় বিশ্বের শীর্ষ স্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি এই ঈদে নিয়ে আসছে তাদের সর্বাধুনিক ডিএমণ্ডআই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির বিওয়াইডি সিলায়ন ৫। গত শনিবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এসইউভি মডেলটির আনুষ্ঠানিক উন্মোচন সম্পন্ন হয়। বাংলাদেশিদের দৈনন্দিন যাতায়াতকে সুগম করার পাশাপাশি সাসটেইনেবল মোবিলিটি নিশ্চিত করতে ‘এভরিডে এসইউভি’ হিসেবে সিলায়ন ৫ নিয়ে আসছে বিওয়াইডি। উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিওয়াইডির সম্মানিত ক্রেতা, গণমাধ্যম প্রতিনিধি, কর্পোরেট স্টেকহোল্ডার ও অটোমোবাইল প্রেমীরা। বিওয়াইডি সিলায়ন ৫ গাড়িতে অ্যাডভান্সড ডিএমআই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন ও ১৫০০ সিসির শক্তিশালী ইলেকট্রিক মোটর রয়েছে। এই ডুয়েল-পাওয়ার সিস্টেম থাকায় গাড়িটি সর্বোচ্চ ১ হাজার কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করতে সক্ষম হবে। দৈনন্দিনের যাতায়াতের জন্য এতে রয়েছে ৭১ কিলোমিটার পর্যন্ত পিওর ইলেকট্রিক রেঞ্জ। ফলে, দীর্ঘ ভ্রমণে রেঞ্জ এঞ্জাইটির দুশ্চিন্তা ছাড়াই যাতায়াতের পূর্ণ স্বাধীনতা পাওয়া যাবে। গাড়িটি সর্বোচ্চ ১৫৬ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে, যা মাত্র ৭.৭ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম।