পূবালী ব্যাংক ও এসিআই লজিস্টিকের মধ্যে সমঝোতা স্মারক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি এবং শীর্ষস্থানীয় রিটেইল চেইন এসিআই লজিস্টিক লিমিটেড (স্বপ্ন)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান গ্রাহকসেবা উন্নয়ন, মার্কেটিং ইনোভেশন, CRM ইন্টিগ্রেশন এবং কো-ব্র্যান্ডেড ক্যাম্পেইন পরিচালনায় যৌথভাবে কাজ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং এসিআই পিএলসির পরিচালক (ট্রেজারি, ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং) আবু হাসান জামান। এ সময় পূবালী ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক একেএম আব্দুর রাকিব, মহাখালী কর্পোরেট শাখার মহাব্যবস্থাপক মো. শাহীন শাহরিয়া, উপ-মহাব্যবস্থাপক ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মো. রবিউল আলম, ধানমন্ডি শাখার উপ-মহাব্যবস্থাপক নিগার সুলতানা, গুলশান সার্কেল-১ কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি