রূপালী ব্যাংক গাড়িচালক কল্যাণ সমবায় সমিতির নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
রূপালী ব্যাংক গাড়িচালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী সম্প্রতি নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচন অফিস কর্তৃক প্রকাশিত তফসিল মোতাবেক ১২টি পদের বিপরীতে মনোনয়নপত্র আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মকবুল হোসেন এবং সহ-সভাপতি মো. কায়কোবাদ রতন। সম্পাদক পদে মজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক পদে মো. আব্দুল রহিম সরদার এবং কোষাধ্যক্ষ পদে মো. বেলাল গাজী নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আমিনুল ইসলাম, মো. সোহেল মোল্লা, মো. ইসমাইল হোসেন স্বপন, মো. শফিকুল ইসলাম, মো. ছাদেক খান, মো. শাহজালাল ও মো. সালাম তালুকদার। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
