সোনালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রদিপাদ্য সামনে রেখে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। প্রধান অতিথির বক্তব্যে এমডি অ্যান্ড সিইও বলেন, সোনালী ব্যাংকে নারী কর্মীদের জন্য যেসব সমস্যা ছিল আস্তে আস্তে সেগুলো আমরা সমাধান করছি। আমরা সারা দেশের শাখাগুলোতে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই। সোনালী ব্যাংকে যেন সুন্দর কর্মপরিবেশ তৈরি করা সম্ভব হয় এজন্য সবার সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের নারী কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের সব নারী নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
