মধুমতি ব্যাংকে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উদযাপন

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মধুমতি ব্যাংক পিএলসি ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ গত রোববার ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে উদযাপন করেছে। মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ফাহমিদা সাইদ সাকী, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. সফিকুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্যরা, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের নারী কর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি